আলিফ ছাত্রাবাসমির্জাপুর · দিনাজপুর

গোপনীয়তা নীতি

আলিফ ছাত্রাবাসের ওয়েবসাইট ও অ্যাপ আপনার তথ্য কীভাবে রাখে ও ব্যবহার করে।

কী তথ্য রাখা হয়

নাম, ইমেইল, মোবাইল নম্বর, প্রোফাইল ছবি, রুম, আর মেসের হিসাব — মিল, বাজার, জমা, জরিমানা ও রুম ভাড়া। গুগল বা ফেসবুক দিয়ে লগইন করলে শুধু আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবি নেওয়া হয়; পাসওয়ার্ড বা বন্ধু-তালিকা কখনো নেওয়া হয় না।

কেন রাখা হয়

শুধু মেসের হিসাব চালানোর জন্য: কে কত মিল খেলেন, কে কত টাকা জমা দিলেন, মাস শেষে কে কত পাবেন বা দেবেন। জরিমানা, বকেয়া বা অ্যাকাউন্ট চালু হলে ইমেইলে জানানো হয়।

কে দেখতে পান

সদস্যদের তালিকা ও হিসাব শুধু লগইন করা সদস্যরা দেখেন। জাতীয় পরিচয়পত্রের ছবি শুধু সদস্য নিজে ও অ্যাডমিন দেখতে পান। বাইরের কাউকে কোনো তথ্য দেওয়া বা বিক্রি করা হয় না।

কোথায় থাকে

তথ্য নিরাপদ ক্লাউড ডাটাবেসে (Supabase) থাকে; প্রতিটি সদস্য কেবল নিজের অনুমতির তথ্যই দেখতে পান। ইমেইল পাঠানো হয় Resend দিয়ে।

তথ্য মুছে ফেলতে চাইলে

মেস মনিটরকে ফোনে বা যোগাযোগ পাতা থেকে জানান। আপনার লগইন অ্যাকাউন্ট, ছবি ও ব্যক্তিগত তথ্য ৭ দিনের মধ্যে মুছে দেওয়া হবে। তবে মেসের পুরোনো হিসাবের খাতায় (যেমন কোন মাসে কত টাকা জমা) শুধু নামটুকু থেকে যায়, কারণ অন্য সদস্যদের হিসাব এর ওপর নির্ভর করে। ফেসবুক দিয়ে লগইন করে থাকলে ফেসবুকের Settings → Apps and Websites থেকেও এই অ্যাপের অনুমতি সরিয়ে দিতে পারেন।